ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

যাবতীয় খারাপ কাজ থেকে নফসকে হেফাজত করার নামই তাকওয়া


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১০-২০২২ বিকাল ৫:৪৬
চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫২তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) এর ১০ম দিনের অনুষ্ঠান ১৭ অক্টোবর ২০২২খ্রি. সোমবার অনুষ্ঠিত হয়েছে।
 
 অনুষ্ঠানে ছদরে মাহফিল ছিলেন সাতকানিয়া বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাযিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নুরুল আলম। কালামে পাক থেকে তেলাওয়াত করেন সাঈদুল ইসলাম, হাফেজ হাসান মাহমুদ, মোহাম্মদ টিপু সোলতান। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন হাফেজ ইজহিম বিন হামেদ সামি, আবু শরীফ মুহাম্মদ সায়েম হাসনাইন, আবদুল্লাহ আল জাওয়াহিরী জুলফিক, সাবেকুল মারুফ জামী। বাদ আছর অধিবেশনে “তাকওয়া অর্জনে মাহে রমযানের ভূমিকা” বিষয়ে আলোচনা করেন চকরিয়া কোরালখালী মাদরাসার মুহতামিম মাওলানা আবদুর রহমান জিননুরাইন। বাদ মাগরিব অধিবেশনে “সূরা আসরের তাফসীর ও শিক্ষা” বিষয়ে আলোচনা করেন লোহাগাড়া পুটিবিলা দারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা জিয়াউল ইসলাম। বাদ এশার অধিবেশনে আলোচনা করেন চট্টগ্রাম জিরি আল জামেয়াতুল ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা হোছাইন আল মাহমুদ ও “আসহাবে সুফফার পরিচয়, রসূল (সা.) এর হাদীসের সংরক্ষণ ও বর্ণনায় তাঁদের ত্যাগ ও কুরবানির বিবরণ” বিষয়ে আলোচনা করেন সাতকানিয়া গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস ড. মাওলানা আবদুল কাদের নিজামী।বক্তারা বলেন, তাকওয়া অর্জনের উপায় সম্পর্কে একটু জেনে নিবো। তাকওয়া বা আল্লাহভীতি অর্জনের প্রধান উপায় হলো আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি হলো অন্তর সংশোধন, খাঁটি করা, পাপমুক্ত করা, কলুষমুক্ত করা। আল্লাহতায়ালার স্মরণ, আনুগত্য ও ইবাদত ব্যতীত অন্যসব অন্যায় কাজ থেকে অন্তর পবিত্র রাখাকে আত্মশুদ্ধি বলা যায়। মানুষের আত্মিক প্রশান্তি, উন্নতি ও বিকাশ সাধনের জন্যও আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অপরিসীম। আত্মশুদ্ধি মানুষকে বিকশিত করে। মহান আল্লাহতায়ালা পবিত্র কোরআনে উল্লেখ করেন, ‘নিশ্চয়ই যে ব্যক্তি আত্মাকে পুতপবিত্র রাখল সেই সফলকাম হবে, আর সে ব্যক্তিই ব্যর্থ হবে, যে নিজেকে কলুষিত করবে। আল্লাহতায়ালা যা কিছু হারাম করেছেন, সেগুলোকে বর্জন করা এবং যা কিছু ফরজ করেছেন সেগুলোকে পালন করার নামই তাকওয়া, যাবতীয় গুনার কাজ থেকে নফসকে হেফাজত করার নামই তাকওয়া। চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, মাহফিল মোতওয়াল্লী পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত,শাহজাদা তৈয়বুল হক বেদার,মোহাাম্মদ মাহবুবুল হক,শাহযাদা আনোয়ার উল্লাহ সুজাত,শাহযাদা আসমাউল্লাহ ইমরাত,সৈয়দুল হক,মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি