কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন ৯ নং ওয়ার্ড কুতুবদিয়ায় ভুট্টোর চমক
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ড কুতুবদিয়ায় চমক দেখিয়েছেন নুরুল ইসলাম ভুট্টো। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পেছনে ফেলে বিপুল ভোটে সাধারণ সদস্য পদে জয়লাভ করেছেন। টিউবওয়েল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু জাফর ছিদ্দিকী হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ ভোট। অন্য দুই প্রার্থী যথাক্রমে, মাস্টার সরওয়ার আলম ও কপিল উদ্দিন ১ ভোট করে পেয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে প্রথম ভোট প্রদান করেন কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। এ কেন্দ্রে জেলা পরিষদ চেয়ারম্যান পদে মোস্তাক আহমদ চৌধুরী মটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৪৩ ভোট, শাহিনুল হক মার্শাল আনারস প্রতীকে পেয়েছেন ৩৬ ভোট। অন্য দুই প্রার্থী কোন ভোট পাননি।
সংরক্ষিত (৩নং ওয়ার্ড) মহিলা সদস্য পদে তানিয়া আফরিন দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসমা উল হুসনা টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৩২ ভোট। অন্য দুই প্রার্থী একটিও ভোট পাননি।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার