ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৭-১০-২০২২ রাত ৮:৪৫
মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন আ’লীগ মনোনীত প্রার্থী মুনীর চৌধুরী। তবে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের ভোটে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে রাজৈর উপজেলায় সাধারণ সদস্য পদে মামলা সংক্রান্ত ঝামেলায় নির্বাচন স্থগিত রয়েছে। 
সাধারণ সদস্য পদে বেসরকারীভাবে নির্বাচিত হলেন মাদারীপুর সদর উপজেলায় সদস্য পদে মহিউদ্দিন খান নাঈম, কালকিনি উপজেলায় রফিকুল ইসলাম, ডাসার উপজেলায় মীর মামুন, শিবচর উপজেলায় বিনাপ্রতিদ্বন্ধিতায় ইলিয়াস হো‌সেন। এছাড়া সংরক্ষিত সাধারণ সদস্য পদে সদর, কালকিনি ও ডাসার উপজেলায় হয়েছেন মোসা. রোকসানা পারভীন ও শিবচর-রাজৈর উপজেলায় আয়শা সিদ্দিকা মুন্নী।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন জানান, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নৌকার প্রার্থীর মুনীর চৌধুরী নির্বাচিত হন। এছাড়া সদর উপজেলায় সদস্য পদে ২ জন, কালকিনিতে ২, ডাসার ৪, রাজৈর ২, শিবচর উপজেলায় সাধারণ সদস্য পদে বিনাপ্রতিন্ধন্ধিতায় মো. ইলিয়াস হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হন। এছাড়া সংরক্ষিত নারী আসনে সদর, কালকিনি ও ডাসার উপজেলা থেকে ৫ জন এবং রাজৈর ও শিবচর উপজেলা থেকে দুইজন প্রতিদন্দ্বীতা করছেন। এছাড়া উচ্চ আদালতের নির্দেশে রাজৈর উপজেলায় সদস্য পদে নির্বাচন স্থগিত রয়েছে।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক