ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

হাবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১৭-১০-২০২২ রাত ১০:৩২
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে হাবিপ্রবি ক্যাম্পাসে ২য় বারের মতো তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন। ২৭ থেকে ২৯ অক্টোবরের এই সম্মেলনে দেশ-বিদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট ২৩ টি ছায়া জাতিসংঘ সংস্থার ২০০ জন শিক্ষার্থী প্রতিনিধি এতে অংশগ্রহণ করবেন। 
 
এ উপলক্ষে হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৩ টায় হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আয়োজনের বিষয়ে ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাবিপ্রবি ছায়া জাতিসংঘের সভাপতি ইরফান ফরিদ পলক। এ সময়  উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার ট্রাস্টি বোর্ড মেম্বার মোঃ মারুফ হাসান, সহ-সভাপতি তাসনিমুল বাসার খান রাতুল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সিফাত।
 
সংবাদ সম্মেলনে হাবিপ্রবি ছায়া জাতিসংঘের সভাপতি ইরফান ফরিদ পলক বলেন, ছায়া জাতিসংঘ সংস্থা জাতিসংঘের একটি সিমুলেশন হিসেবে কাজ করে থাকে। প্রতিবছর সংস্থাটি দেশ এবং দেশের বাহিরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে জাতিসংঘের আদলে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) 'হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা' (এইচএসটিইউ মডেল ইউনাইটেড নেশন) এর উদ্যোগে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২২। 
 
হাবিপ্রবিতে অনুষ্ঠিতব্য তিনদিন ব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবেন দেশ-বিদেশের ২৩ টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ জন শিক্ষার্থী প্রতিনিধি। এছাড়াও অংশগ্রহণ করছে স্কুল এবং কলেজ পর্যায়ের বিভিন্ন প্রতিনিধিরা। মোট ছয়টি কমিটির আওতায় আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ কনফারেন্সের এই মহা আয়োজনকে ঘিরে থাকছে পার্টিসিপ্যান্ট সার্টিফিকেট প্রদান, বিভিন্ন ডেলিগেট এ্যাওয়ার্ড প্রদান, কালচারাল সিরমনি, গ্লোবাল ভিলেজ, গ্রান্ড ডিনার, সারপ্রাইজিং ইভেন্টসহ আরও নানা চমক।
 
হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা আয়োজিত এই সম্মেলনে জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং এর বিশেষায়িত কমিটির কার্যক্রম অনুষ্ঠিত হবে। 
 
উল্লেখ্য, মডেল ইউনাইটেড নেশনস (MUN) বা প্রতীকি জাতিসংঘ সম্মেলন বিশ্বব্যাপি অন্যতম প্রসিদ্ধ যুব সম্মেলন । বিশ্বের প্রায় অধিকাংশ দেশেই অনেক গুরুত্বের সাথে এই সম্মেলনের আয়োজন হয়ে থাকে। ১৯২০ সালে তৎকালীন "লিগ অব নেশনস" এর সিমুলেশন হিসেবে নিউ ইয়র্কে ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনের মাধ্যমে এই আয়োজনের যাত্রা শুরু হয়।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ