ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ১১:৪৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের  জন্মবাাির্ষকী উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ভিডিও কনফারেন্স হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুমা ভট্টাচার্য, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মৎস্য কর্মকর্তা হাছান আহাছানুল কবির, প্রকল্প কর্মকর্তা রিয়াদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আবু ছালেহ, তথ্য কর্মকর্তা শাপলা খাতুন, সানজিদা আক্তার, পপিপিপিএস পরিচালক নুরুল হক, সাংবাদিক আবু তোরাব চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, আমিনুল ইসলাম রুবেল। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিরা বলেন, ১৯৬৪ সালের এই দিনে ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি।

তারা আরো বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই নরপশুরা নিষ্পাপ শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকেও রেহাই দেয়নি। বঙ্গবন্ধু পরিবারের কেউ যাতে কোনোদিন আর দেশ পরিচালনার দায়িত্বে আসতে না পারে, সে উদ্দেশ্যে শিশু রাসেলকেও হত্যা করে ঘাতকরা।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ