ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জে নানা আয়োজন শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ১২:২৩
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ছিল আজ মঙ্গলবার (১৮ অক্টোবর)। নানা আয়োজনের মধ্যদিয়ে দিনটি উদযাপন করে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন। ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ প্রতিপাদ্যে জেলা তথ্য ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে পালিত হয় দিনটি। 
 
দিনটি উদযাপনে জেলা প্রশাসনের কালেক্টর মাঠে সকাল ৯টায় শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন (বিপিএম বার, পিপিএম)। এ সময় সরকারি সকল দপ্তরের কর্মকর্তা গভীর শ্রদ্ধায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 
 
এ সময় জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, সিভিল সার্জন, পৌর প্রশাসন, জেলা নির্বাচন অফিস, পাসপোর্ট অফিস, এলজিডি, গণপূর্ত, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগসহ আ’লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন ও সরকারি/বেসরকারি সকল প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। 
 
পরে শহীদ শেখ রাসেলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে র‌্যালি রের করা হয়।  র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে পতাকা একাত্তর হয়ে পুনরায় জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। পরে সকাল ১০টায়  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনার সভা অনুষ্ঠিত হয়।
 
এদিকে, জেলা শিল্পকলা একাডেমিতে বিকেল ৪টায় শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের কথা রয়েছে। 

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত