ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ইবিতে সরঞ্জাম বিক্রয়ে অনিয়ম, ৪ কর্মকর্তাকে বদলি


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ১২:৩৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চার কর্মকর্তাকে ভিন্ন অফিসে বদলি করেছে কর্তৃপক্ষ। অনুমোদন ছাড়াই অর্ধশত পুরনো কম্পিউটারের মনিটর ও সিপিইউ, এসি, প্রিন্টার, টাইপিং ও ফটোকপি মেশিন, লোহার পাইপসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রয়ের অভিযোগে তাদের বদলি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচএম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে সোমবার (১৭ অক্টোবর) তথ্যটি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তা টিপু সুলতানকে এস্টেট অফিস থেকে একাডেমিক শাখার রেজিস্ট্রার অফিসে, উকিল উদ্দীনকে এস্টেট অফিস থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে, নাজমুল হুসাইনকে এস্টেট অফিস থেকে পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগে এবং বকুল হোসেনকে এস্টেট অফিস থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বদলি করা হলো। সেই সঙ্গে তাদের ভর্ৎসনাসহ ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত পুরাতন জিনিসের স্টোররুম থেকে গত ২৬ ও ২৭ এপ্রিল ৫০ টাকা দরে ৪৩টি কম্পিউটারের পুরনো মনিটর বিক্রি করেন এস্টেট দপ্তরের ভারপ্রাপ্ত প্রধান টিপু সুলতান এবং তার সহযোগীরা। এছাড়াও ৪১ টাকা কেজি দরে ৪৩টি সিপিইউ, একটি পুরাতন টাইপিং মেশিন, প্রিন্টার, তিনটি ফটোকপি মেশিন এবং থামকো দামে একটি পুরনো এসি, ২৩ কেজি ওজনের ৬টি লোহার পাইপ, প্রায় সাড়ে ৪০০ কেজি পুরনো কাগজ বিক্রি করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

এ ঘটনায় টিপু সুলতানের সহযোগী হিসেবে দপ্তরটির সহকারী রেজিস্ট্রার বকুল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হোসাইন সাবু, কর্মকর্তা সমিতির সদস্য উকিল উদ্দিন উপস্থিত ছিলেন। বিষয়টি পত্রিকায় প্রকাশের পর প্রশাসনের নজরে এলে গত ১৪ মে টিপু সুলতান ও তার তিন সহযোগীকে কারণ দর্শানোর নোটিস দেয় কর্তৃপক্ষ। এরপর গত ৩১ মে টিপু সুলতানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমএসএম / জামান

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত