ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

‍‍পবিপ্রবিতে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ৩:৫১

যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

এ সময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন- সাবেক প্রো-ভিসি প্রফেসর মোহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী, রেজিস্ট্রার ড. কামরুল ইসলাম।

একই স্থানে আয়োজিত আলোচনা সভায় ভাইস চ্যান্সেলর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, শেখ রাসেল যদি আজ বেঁচে থাকতেন তাহলে শান্তির দূত হিসেবে প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ পরিচালনায় একজন বিশ্বস্ত সহযোদ্ধা পেতেন। তিনি শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন, বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা শিক্ষার্থী ও কর্মচারীকে সাথে নিয়ে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এ সময় শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়। 

এমএসএম / জামান

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা