ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে অস্ত্র মামলায় জামায়াত নেতার কারাদন্ড


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১৮-১০-২০২২ বিকাল ৫:৩৯

ঝিনাইদহে অস্ত্র মামলায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসেনকে ১৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে জেলার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদাণ করেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনে থেকে মুয়াবিয়া হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক পৌরসভার সলেমানপুর এলাকা থেকে উদ্ধার করা হয় একটি পাইপগান, ৬ রাউন্ড গুলি। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে ২০১৬ সালের ২৫ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিলা করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ মামলার ২টি ধারায় ১০ ও ৭ বছর করে কারাদন্ডাদেশ প্রদাণ করে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি পিপি মোঃ ইসমাইল হোসেন বাদশা বলেন, মামলায় ২টি ধারায় সাজা হয়েছে। সাজা যুগপৎ ভাবে চলবে। এই মামলায় যদি সে আগে হাজতবাস করে তাহলে রায় থেকে সেই সময় বাদ যাবে। আসামিকে সাজা পরোয়ানা মুলে জেল হাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক