ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোলে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ১৮-১০-২০২২ বিকাল ৫:৪৮
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলে জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস/২০২২ পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান শেষে বঙ্গবন্ধুর পরিবারের সকলের জন্য মোনাজাত করা হয়।
 
পরে উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‌্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের,নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান। ভাইস চেয়ারম্যান মশিউর রহমান। ও ও জান্নাতুন নাইম মুন্নি । উপজেলা  পরিষদ মিলনায়তনে আলোচনাসভা, বড় পর্দায় গণভবন থেকে প্রচারিত অনুষ্ঠানসূচি উপভোগ, শেখ রাসেলের জন্মদিনের কেক কর্তণ, বয়স
ও শ্রেণী ভিত্তিক শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় স্থান অর্যনকারীদের মাঝে পুরস্কার ও উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। শেষে শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এদিন সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখার মধ্যবাজার দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলণ, র‌্যালী ও শেখ রাসেলের জন্মদিনের কেক কর্তণ করা হয়েছে। দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের
সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত