কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে পিডিবির কর্মচারীর আত্মহত্যা
রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র আবাসিক এলাকায় নিয়াজ মোর্শেদ (৩৬) নামে এক ব্যক্তি পারিবারিক কলহের জেরে নিজ বাসায় আত্মহত্যা করেছেন। বুধবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে ওই ব্যক্তি পিডিবি এলাকার বাংলা কলোনির ১৫নং বিল্ডিং এর নিজ বাসায় সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেনে।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, নিয়াজ মোর্শেদ কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পুরসংরক্ষণ বিভাগ অফিসের অধীন ডাইভারশন চ্যানেলে সাহায্যকারী পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামেলার সীতাকুণ্ড উপজেলার মহানগর এলাকায়।
৭নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল মল্লিক জানান, ওই ব্যক্তি স্ত্রীর সাথে ঝগড়া করে সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে বিদ্যুৎ কেন্দ্রের অ্যাম্বুলেন্সযোগে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, সকাল ১০টা ১০ মিনিটের দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে নেয়া হলেও এর আগে তার মৃত্যু ঘটে। নিহতের গলায় দাগ রয়েছে বলে তিনি জানান।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied