মাদারীপুরে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি
মাদারীপুরের চাঞ্চল্যকর আব্দুর রাজ্জাক হত্যা মামলায় ৩ আসামিকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার (১৯ অক্টোবর) বিকেলে মাদারীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ মামলার রায় দেন। এ সময় অপরাধ প্রমাণিত না হওয়ায় ৫ আসামিকে খালাস প্রদান করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মাজারুল ইসলাম মজনু (৫০), মাছিম শেখ (৪৮) এবং জসিম শেখ (৪৫)। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- হোসেন হাওলাদার (৬০), মনজুর আলী (৫৬), সাইদুর হোসেন হাওলাদার (৫২), সূর্য মাতুব্বর (৫৫), ফয়েজ শেখ (৫৮) এবং সুজাল মাতুব্বর (৬০)।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালের ১৯ অক্টোবর মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পুরাতন রাজার হাট বাজারে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শিরখাড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদারের মেজো ভাই রাজ্জাক হাওলাদারকে প্রকাশ্য দিবালোকে গুলি ও কুপিয়ে হত্যা করে রাজনৈতিক প্রতিপক্ষ লুৎফর খালাসী ও তার সমর্থকরা। এ ঘটনার ২০ অক্টোবর নিহতের স্ত্রী সেলিনা খানম বাদী হয়ে ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে এ ঘটনায় গত ২০০৫ সালের ৩ নভেম্বর মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান ১৯ জনকে দায়ী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে বাদীপক্ষ মামলায় নারাজি দিলে আরো একজনকে আসামি অন্তর্ভুক্ত করা হয়। বিচারকাজ চলাকালে ৫ আসামি বন্দুকযুদ্ধে মারা যান এবং আরো ৪ আসামি স্বাভাবিক মৃত্যুবরণ করেন।
মাদারীপুর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিদ্দিকুর রহমান সিং বলেন, রাজ্জাক হাওলাদার হত্যা মামলায় দীর্ঘ ১৯ বছর যুক্তিতর্ক শেষে আদালত এ মামলার ৩ জনের ফাঁসি এবং ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। আমরা রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।
এমএসএম / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied