সাতকানিয়ায় ইয়াবা সহ মা এবং মেয়ে গ্রেফতার
সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মা-মেয়ে সহ তিন মাদক ব্যাবসায়ীকে ১৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। আজ (১৯ অক্টোবর) বুধবার ভোরে এ অভিযান চালানো হয়।
পুলিশ সুত্রে জানা যায়, আজ বুধবার ভোরে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর দর্জি গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ সাতকানিয়া থানার সদর ইউনিয়নের ঠাকুরদীঘি বাজারের হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নুরজাহান বেগম (৫৫) ও সাবিনা ইয়াসমিনকে (২০) গ্রেফতার করেন। এসময় তাদের নিকট হতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নুরজাহান বেগম কক্সবাজার জেলার উখিয়া থানার বরবিল কচুবুইন্যা এলাকার মোহাম্মদ আলীর বাড়ীর মৃত আব্দুর রহিম এর স্ত্রী ও সাবিনা ইয়াসমিন হল মৃত আব্দুর রহিম এর কন্যা।
এরপর একই তারিখ ও ঘটনাস্থল হতে থানার উপ-পরিদর্শক মো, ছালামত উল্ল্যাহ সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে যাত্রীবাহী গাড়ী তল্লাশি করে মাদক কারবারী মোঃ জুনায়েদকে (২১) গ্রেফতার করেন। এসময় তার শরীরে বিশেষ কায়দায় লুকানো কালো কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় একটি নীল পলি প্যাকেটের ভিতর রক্ষিত ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত জুনায়েদ কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং ক্যাম্পের ৫নং ক্যাম্পের ব্লক-সি এর আব্দুর শুক্কুরের ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়েছে এবং আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন