কাশিয়ানীতে সিঁধ কেটে এক রাতে ৪ বাড়িতে চুরি! গ্রামে আতঙ্ক
গোপালগঞ্জের কাশিয়ানীতে সিঁধ কেটে এক রাতে চার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা নগদ টাকা, অটোভ্যান, মোবাইল ফোন ও টর্চ লাইট চুরি করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাঐখোলা গ্রামে ৪টি বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গোটা গ্রামে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, রাতে ওই গ্রামের মো. সেন্টু শেখ, জুয়েল মোল্যা, রফ শেখ ও মুকুল ফকির ঘুমিয়েছিল। চোরেরা মাটির ঘরে সিঁধ কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। এসময় চোর চক্রটি নগদ ৫০ হাজার টাকা, ১টি অটোভ্যান, ১টি মোবাইল ফোন ও ২টি টর্চ লাইট নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বুধবার (১৯ অক্টোবর) ঘুম থেকে উঠে ঘরের মধ্যে সব এলোমেলো দেখে চুরির ঘটনা জানতে ও বুঝতে পারেন। পরে তারা কান্নায় ভেঙে পড়েন।
চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাশিয়ানী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, চোরেরা ৪টি বাড়িতে সিঁধ কাটে। এর মধ্যে ৩টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied