বশেমুরবিপ্রবির নতুন প্রক্টর ড. মো. কামরুজ্জামান
আগামী তিন বছরের জন্য গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টর হিসেবে অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামানকে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অত্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রাজিউর রহমান এর প্রক্টরের দায়িত্বকাল পূর্ণ হওয়ায় তদস্থলে অ্যাপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামানকে প্রক্টর হিসেবে তিন বছরের জন্য নিয়োগ করা হলো।
আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনিক ও একাডেমি স্বার্থ বিবেচনা করে এ আদেশ জারি করা হলো। এ নিয়োগ আদেশ তাঁর যোগদানের তারিখ হতে কার্যকর হবে।এ দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।
এ বিষয়ে প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মঙ্গলে ইতিবাচক কাজ করার চেষ্টা করব এবং ক্যাম্পাসে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। এক্ষেত্রে সকলের সহোযোগিতা কামনা করছি।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied