পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে ভারতের রোহান আগরওয়ালের কাপ্তাই আগমন
ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ২০ বছর বয়সী যুবক রোহান আগরওয়াল। যিনি দুই বছর পূর্বে হেঁটে বিশ্ব ভ্রমণে বের হয়েছেন। গত ৮০০ দিনে তিনি হেঁটে, আবার কখনো লিফটের সহযোগিতা নিয়ে ১৫ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে গত সোমবার রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় এসে পৌঁছেছেন।
গত মঙ্গলবার (১৮ অক্টোবর) রোহানের সাথে কথা হলে তিনি জানান, প্লাস্টিকের ব্যবহার, পরিবেশ সম্পর্কে জনসচেতনতা তৈরি, ভালোবাসা ও শান্তির বার্তা দেয়া এবং জীববৈচিত্র্যের প্রচার করার উদ্দেশ্য নিয়ে তিনি এ ভ্রমণ শুরু করেছেন।
এছাড়া একইদিন তিনি কাপ্তাই উপজেলা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন এর দপ্তরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ভ্রমনের উদ্দেশ্যগুলো অবহিত করেন। পরে তিনি কাপ্তাই প্রেস ক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে বিষয়গুলো সম্পর্কে মতবিনিময় করেন। এইসময় কাপ্তাই ফোরামের এডমিন এ আর লিমন, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, সাংস্কৃতিক কর্মী উজ্জ্বল মল্লিক উপস্থিত ছিলেন।
ভারতের যুবক রোহান আগরওয়ালার এর সাথে কথা বলে আরো জানা যায়, আজ হতে ২ বছর পূর্বে ভারতের উত্তর প্রদেশ হতে এই বার্তা নিয়ে তিনি হেঁটে যাত্রা শুরু করেছেন। এরপর ভারতের ঝাড়খণ্ড ,বিহার, উড়িষ্যা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অরুনাচল, আসাম এবং ত্রিপুরা রাজ্য ঘুরে সপ্তাহখানেক আগে বাংলাদেশে এসেছেন।
সফরের অংশ হিসেবে তিনি ফেনী, চট্টগ্রাম ও রাঙামাটির বিভিন্ন জনপ্রতিনিধি, প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে প্লাস্টিক এর নেতিবাচক ব্যবহার, পরিবেশ সম্পর্কে সচেতনতা , ভালবাসা, শান্তির বার্তা দেওয়া এবং বৈচিত্র্যের প্রচার করা বিষয়ে মতবিনিময় করেন।
তিনি আরোও জানান, প্রতিটি জায়গায় সকলের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছেন তিনি। এছাড়া পরবর্তীতে বান্দরবান জেলা, কক্সবাজার জেলা ঘুরে মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং পরে সাইবেরিয়ার ওমিয়াকমে হেঁটে যাবেন, যেখানে তাপমাত্রা -৭২ ডিগ্রি এবং এটি পৃথিবীর সবচেয়ে শীতল স্থান। স্থলপথে ভারত থেকে সেখানে পৌঁছানো প্রথম দক্ষিণ এশীয় হিসাবে তিনি গিনেস বুকে রেকর্ড গড়বেন বলে আশা করছেন। এবং ওই গন্তব্যে হেঁটে যেতে তাঁর সময় লাগবে প্রায় ৫ বছর।
এক প্রশ্নের জবাবে রোহান আগরওয়াল জানান, কোন রকম সরকারি বা কোন কর্পোরেট কোম্পানির সহযোগিতা ছাড়া আমি এই বিশ্ব পরিভ্রমনে বের হয়েছি। কোন সময় না খেয়েও ছিলাম, তবে বিভিন্ন জায়গায় কিছু কিছু মানুষ আমাকে আর্থিক এবং মানসিকভাবে সহযোগিতা করেছেন। এছাড়া তিনি যেন সুস্থ, সুন্দর ভাবে তাঁর এই বিশ্বভ্রমন সমাপ্ত করতে পারেন এজন্য তিনি সকলের আর্শীবাদ ও ভালবাসা কামনা করেছেন।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied