ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২০-১০-২০২২ দুপুর ১১:৫৩
চট্টগ্রামের মিরসরাইয়ে ফেনী নদীতে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ পৌর মেয়র রেজাউল করিম খোকন ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেনসহ উপজেলার বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। গতকাল বুধবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে এ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
উপজেলা যুবলীগের সাবেক সদস্য আলাউদ্দিন আলোর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম। বক্তব্য রাখেন- করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবদুল মোনায়েম খান দুলাল, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি বাবু আশীষ কুমার দাস, ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সদস্য সালাউদ্দিন।
 
বক্তারা ফেনীর সন্ত্রাসী মজিবুল হক রিপন চেয়ারম্যানসহ বালু সন্ত্রাসীদের অভিলম্বে গ্রেফতার ও মেয়র খোকন, কামরুলসহ ২২ জনের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার করার আহ্বান জানান।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডাক্তার মহিম উদ্দিন, অর্থ সম্পাদক শেখ আকতার হোসেন, যুবলীগ নেতা হেদায়েত উল্লাহ সহ জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত