ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে ওয়ারেন্টভুক্ত ১২ আসামি গ্রেফতার


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২০-১০-২০২২ দুপুর ১২:৯
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাত ও বুধবার (১৯ অক্টোবর) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
 
আটককৃতরা হলো- উপজেলার চিওড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. ইসমাইল, ডিমাতলী গ্রামের কালা মিয়ার ছেলে মো. ইব্রাহিম, শ্রীপুর ইউনিয়নের বাগৈ গ্রামের আব্দুস সোবহানের ছেলে দেলোয়ার হোসেন, ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের ফসিহ উদ্দিনের ছেলে বাবুল মিয়া, ইদ্রিস মিয়ার ছেলে ফজল মিয়া, জগন্নাথদীঘি ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের হাফেজুর রহমানের ছেলে আজাদ হোসেন, আলকরা ইউনিয়নের দক্ষিণ আলকরা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে নিজাম উদ্দিন, কামাল উদ্দিন, কামাল উদ্দীনের ছেলে মঞ্জু মিয়া, একই গ্রামের বাবুল মিয়ার ছেলে রাজিব, হাজী নাজিম মাস্টারের ছেলে রেজাউল করিম বাবলু ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ভাটিয়ালপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোরশেদ আলম।
 
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা জানান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম-এর নির্দেশে ও চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার তত্ত্বাবধানে ও সেকেন্ড অফিসার এসআই নাজমুল হকের নেতৃত্বে ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের পৃথক টিম মঙ্গলবার রাত থেকে বুধবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১২ আসামিকে আটক করে। আটককৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত