ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে স্কুলে গোপনে কর্মচারী নিয়োগ দেয়ায় শিক্ষক অবরুদ্ধ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২০-১০-২০২২ দুপুর ১:৩৩
পঞ্চগড় সদর উপজেলার অমরখানা উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলামের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ করেছে। এলাকাবাসীর ব্যানারে বুধবার (১৯ অক্টোবর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত স্কুল মাঠে এ সমাবেশ করে। এ সময় বিক্ষুব্ধ জনতা স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামানসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে। 
 
এলাকাবাসীর অভিযোগ, অমরখানা উচ্চ বিদ্যালয়ে ১৯৯৮ সাল থেকে আয়া পদে চাকরি করছে মোছা. আর্জিনা বেগম কিন্তু দীর্ঘদিনেও তার এমপিওভুক্ত করেননি প্রধান শিক্ষক। কিন্তু এমপিওভুক্ত করে দেয়ার অজুহাতে দফায়  দফায় বিভিন্নভাবে অর্থ নিয়েছেন প্রায় ১১ লাখ।
 
সম্প্রতি স্কুলে কম্পিউটার ল্যাব অপারেটর পদে মোছা.তৃনা ইসলাম, অফিস সহায়ক  পদে হাবিবুর রহমান, পরিচ্ছন্নতাকর্মী পদে মো.আশিকুজ্জামান নিয়োগ পেয়ে যোগদান করেন কিন্তু কবে কখন নিয়োগ হয়েছে কেউ জানেননা তারা।লাখ লাখ টাকা নিয়ে গোপনে নিয়োগ দেয়ার অভিযোগ তুলেন এলাকাবাসী।স্কুল পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বলেন,একজনকে নিয়োগ দিবে মর্মে আমার কাছে রেজুলেশনে স্বাক্ষর করে নেয়। বাকিদের বিষয়ে কিছু জানি না।
 
প্রতিবাদ সমাবেশে ইউপি সদস্য নাজির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো.ইউসুফ, ফরহাদ,জাহিদ হোসেন,তরিকুল ইসলাম,আইবুল হক প্রমুখ বক্তব্য রাখেন। এসময় ২-৩ শতাধিক মানুষ এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
 
স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আমিরুল ইসলাম জানান, আয়া পদে দীর্ঘদিনেও বেতন না হয়ে অন্যান্য কর্মচারীদের বেতন হওয়ায়। তাদের লোকজন ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ সমাবেশ করেছে।যার সাথে অন্য তিন কর্মচারীদের কোন সম্পর্ক নেই। এমপিও জটিলতায় আয়া পদটির এমপিও বন্ধ হয়ে ছিল।এবার জটিলতা নিরসনে আমরা এমপিওভুক্ত করার চেষ্টা করছি।
 
স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুস সামাদ জানান, প্রধান শিক্ষক ফাইল নিয়ে আসে স্বাক্ষর করে দেই। এর বেশি কিছু জানিনা।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে