দুমকিতে মৎস্য অভিযানে ২'সপ্তাহে জব্দ ৫৫হাজার মিটার জাল ও ১ জনের কারাদণ্ড
পটুয়াখালীর দুমকি উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক গত ২'সপ্তাহে মা ইলিশ সংরক্ষণ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ১১লক্ষাধিক টাকা মূল্যমানের ৫৫হাজার ৫শ মিটার ইলিশ ধরা জাল জব্দ ও ১জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ আইনে গত ২' সপ্তাহে ১১টি মোবাইল কোর্ট, ১৭ টি অভিযান চালিয়ে উক্ত জাল সহ ১২কেজি ইলিশ জব্দ করা হয়েছে। দুমকি থানা পুলিশ টিমের সহায়তায় নদীতে জাল সহ ফারুক হাওলাদার(৫০)কে আটক করে দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান এর ভ্রাম্যমান আদালতে ১৪ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, তার নেতৃত্বে অভিযান ছাড়াও পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম ও পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। দুমকি উপজেলাধীন পায়রা, লোহালিয়া, পান্ডব ও কারখানা নদীতে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি
Link Copied