ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে বাড়ি থেকে পাচারের উদ্দেশ্যে রাখা কঙ্কাল উদ্ধার


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২০-১০-২০২২ দুপুর ৪:১৫
পঞ্চগড়ের দেবীগঞ্জে আবাসিক এলাকা থেকে কঙ্কাল উদ্ধার করেছে ডিবির পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার লোহার ব্রীজের উত্তর পশ্চিম দিকে রিয়াজুল নামের এক ব্যক্তির বাড়ি থেকে চারটি মাথার খুলি ও কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করা হয়।
 
পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রিয়াজুলের বাড়িতে বিকাল ৫টায় যৌথ ভাবে অভিযান চালায় ডিবি ও দেবীগঞ্জ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এই সময় রিয়াজুল পালিয়ে যায়। পুলিশ পৌঁছানোর আগে রিয়াজুল দুইটি ট্রাভেলিং ব্যাগে রক্ষিত কঙ্কালগুলো ঘরের বারান্দায় পুঁতে রাখার চেষ্টা করে। পুলিশের ধারণা কঙ্কাল ভর্তি ব্যাগগুলো রিয়াজুলের ঘরের ট্রাঙ্কে রাখা ছিল এবং আজ রাতেই সেগুলো পাচার করতো। এই ঘটনায় রিয়াজুলের স্ত্রী পুতুলকে আটক করে পুলিশ।
 
দেবীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিবি পুলিশ ও দেবীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযানে মাথার খুলি সহ কঙ্কালের অংশবিশেষ জব্দ করেছে।
 
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জেলার বেশ কিছু এলাকা থেকে কঙ্কাল চুরি হয়েছে। এই ব্যাপারে ডিবিতে একটা মামলা তদন্তাধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে