দর্শনার বেগমপুরে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করানোর অভিযোগ
চুয়াডাঙ্গার দর্শনা ধানাধীন বেগমপুরে কৌশলে এক প্রবাসির নিকট থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর কিরয়ে নেবার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য আব্বাস আলীর বিরুদ্ধে। পরে সে স্ট্যাম্পে নিজের খেয়াল-খুশিমতো লিখে নিয়ে শাশুড়িকে দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেছেন আব্বাস আলী। ফলে আব্বাস আলীর শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে গ্রামবাসী।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের চিলমারীপাড়ার আলফাজ, আব্দুল হান্নান, আমানতুল্লাহ, রাশেদুল, মনির হোসেন, আত্তাব আলী, ইউনুচ আলী, রওশন আলী, জাহাঙ্গীর আলম, স্বপন আলী অভিযোগ করে বলেন, মৃত হযরত আলীর ছেলে দুবাই প্রবাসি ইউনুচ আলীর নিকট থেকে টাকা হাতানোর জন্য তার শ্যালককে সৌদি আরবে অবৈধভাবে নিয়ে গেছে এ অজুহাতে পূর্বপরিকল্পিত ভাবে আবু ব্যাপারীর ছেলে আলোচিত আব্বাস আলী তার শাশুড়িকে দিয়ে দর্শনা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। এ নিয়ে বসে সালিশ বৈঠক। চতুর আব্বাস আলী পূর্বপরিকল্পিত ভাবে আগেভাগে ৩শ টাকার স্ট্যাম্প মাজায় গুজেরেখে সালিসে হাজির হয়।
কথাবার্তার একপর্যায় ইউনুচ আলী সৌদিতে নিয়ে যাবার বৈধ্য কাগজপত্র হাজির করার কথা জানায় সালিস কারিদের। আর তখনি আব্বাস একটি সাদা স্ট্যাম্প বের করলে সরল বিশ্বাসে তাতে সকলের সামনে স্বাক্ষর করে দেয় ইউনুচ আলী। শেষেপাতায় সালিসে উপস্থিত কয়েকজনের স্বাক্ষরও থাকে।
ইউনুচ আলী বাংলাদেশ-ঢাকাস্থ মেসার্স জিমস ট্রেড ইন্টারন্যাশনাল (আরএল ০৬২৮) এজেন্সি থেকে আব্বাস আলীর শ্যালকের সকল বৈধ্য কাগজপত্র নিয়ে হাজির হলে জানতে পারেন স্বাক্ষরিত সাদা স্ট্যাম্প হাতে পেয়ে আব্বাস আলী নিজের খেয়াল-খুশিমতো একতরফা লেখালেখি করে ২০ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে আদালতে শাশুড়িকে দিয়ে ইউনুচ আলীর নামে একটি মিত্যা মামলা দায়ের করেছেন। যে স্ট্যাম্পে দ্বিতীয় পক্ষের কোনো ব্যক্তির স্বাক্ষর নেই।
বুধবার বিকালে বেগমপুর গ্রামে গিয়ে একাধিক ব্যক্তির সাথে কথা বললে তারা একথা জানান, সুচতুর আব্বাস আলী সহজ সরল ইউনুচের নিকট থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নিয়ে টাকা হাতানোর জন্য একটি মিথ্যা মামলা করেছে। আমরা এর সঠিক তদন্ত চাই এবং প্রতারক আব্বাস আলীর দৃষ্টান্তমূলোক শাস্তির দাবি জানাচ্ছি।
এমএসএম / জামান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার