সকল ধর্মে শান্তির কথা বলা হয়েছে : দীপংকর তালুকদার
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, সকল ধর্মে শান্তির কথা বলা হয়েছে। ধর্মকে ব্যবহার করে যারা শান্তি বিনষ্ট করে তারা কখনো ধার্মিক হতে পারে না, তারা সমাজের কীট, তাদেরকে সকলে মিলে বয়কট করতে হবে।
তিনি বলেন, সরকার সকল সম্প্রদায় উন্নয়ন কাজ করছে। এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে প্রার্থনা চাইলেন দীপংকর তালুকদার।
তিনি বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের মুরালী পাড়া ধর্ম রক্ষিত বৌদ্ধবিহার প্রাঙ্গণে ২৪ ঘণ্টাব্যাপী পটঠান দেশনা, ১৩তম শুভ কঠিন চীবর দানোৎসব ও প্রবজ্জ্যা, উপসম্পদা সীমাঘর উৎসর্গ, শিক্ষা মশাল সংগঠনের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে নবনির্মিত শিক্ষা মশাল সংগঠন কার্যালনের উদ্বোধন করেন।
মুরালীপাড়া ধর্মরক্ষিত বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে শুভ কঠিন চীবর দানোৎসবে সভাপতিত্ব করেন চিংম্রং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ পামোক্ষা মহাথের।
অনুষ্ঠানে প্রধান ধর্মালোচক হিসেবে বক্তব্য রাখেন বাঙ্গালহালিয়া হেডম্যানপাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ নন্দবংশ মহাথের।
এ সময় বিশেষ পুন্যার্থী হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সদস্য অংসুই ছাইন চৌধুরী ও সদস্য দীপ্তিময় তালুকদারসহ বিভিন্ন বিহারে পুজনীয় ভিক্ষু সংঘ ও দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied