বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরো গভীর হবে পঞ্চগড়ে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী মো.আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরো গভীর হবে। আমরা আশা করি সবাই মিলে দেশের উন্নয়নের গান গাইব।১৮ বিজিবির আয়োজনে বৃহস্পতিবার (২০অক্টোবর) বিকাল ৫ টায় পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে,পঞ্চগড় -১ আসনের সাংসদ মাজহারুল হক প্রধান,বিজিবি মহা-পরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি,বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, শিলিগুড়ির আইজি শ্রী অজয় সিং,বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর-এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিএসপি, পিএসসিসহ বিজিবি ও বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, সরকারী ও বেসরকারী পদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন স্থান হতে আগত উভয় দেশের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ কর্তৃক জমকালো যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়। মূলতঃ দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধু প্রতীম ভাতৃত্ববোধ সম্প্রসারণের পাশাপাশি উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার ও আস্থা বৃদ্ধির অংশ হিসেবে বিজিবি ও বিএসএফ কন্টিনজেন্ট এই প্যারেড প্রদর্শন করেন। প্যারেড শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শনের জন্য বিজিবি ও বিএসএফ কন্টিনজেন্টকে ধন্যবাদ জানান।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied