ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

চরফ্যাসনে একযুগ পরে ইউপি নির্বাচন


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ২১-১০-২০২২ দুপুর ১১:৩৯
প্রায় একযুগ পর ভোলার চরফ্যাসন উপজেলাধীন আছলামপুর ও ওমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।তফসিল অনুযাযী আগামী ৬ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল, ৭ নভেম্বর মনোনয় পত্র যাচাইবাচাই, ১২ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং ২৮ নভেম্বর ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
 
এ নির্বাচনে কে হবে নৌকার প্রার্থী এমন মন্তব্যে উপজেলা ও ইউনিয়ন আওয়ামিলীগের সিনিয়র নেতারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ হচ্ছে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ আজ গণমানুষের দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগের ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, ইতিহাসের বাঁকে বাঁকে অনেক নেতা দ্বিধান্বিত হয়েছেন, অনেক নেতা ভুল করেছেন, অনেক নেতা নিজের স্বার্থ হাসিল করে দল ত্যাগ করে চলে গেছেন। কিন্তু ত্যাগী ও পরীক্ষিত নেতারা কখনো দ্বিধান্বিত হয়নি, সবসময় ঐক্যবদ্ধ ছিল, দলকে টিকিয়ে রেখেছে। তারা মনে করেন ত্যাগী, পরীক্ষিত, বিশ্বস্ত ও ক্লিন ইমেজের নেতা দেখে দল আছলামপুর ও ওমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী নির্বাচন করবেন।
 
উল্লেখ্য ২০১১ সনে বৃহত্তম আছলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়াদের শেষের দিকে ২০১৪ সালে বৃহত্তম আছলামপুর ইউনিয়নকে বিভক্ত করে ওমরপুর ইউনিয়ন নামে আরো একটি নতুন ইউনিয়ন রুপান্তার করা হয়। নতুন ইউনিয়ন বিভক্তি কালে ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের সাথে, চরফ্যাসনের আছলামপুর ও ওমরপুর ইউনিয়নের সীমানায় ভোটার বিন্যাস ও সীমানা বিরোধ নিয়ে মামলার জটিলতার কারনে এ ইউপিতে নির্বাচন স্থগিত ছিলো প্রায় দীর্ঘ একযুগ।
 
চরফ্যাসন উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর ইভিএমের মাধ্যমে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ওই দুই ইউপিতে ভোট গ্রহনের প্রস্তুতি নেয়া হবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর