সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারে নিসচা লোহাগাড়ার সেলাই মেশিন বিতরণ
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই, লোহাগাড়া উপজেলা শাখার পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
২০ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যায় লোহাগাড়া জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় নেতৃবৃন্দরা ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দেন।
নিরাপদ সড়ক চাই, লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মুজাহিদ হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্টা নিবাস দাশ সাগর।
সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি-অধ্যাপক মুহাম্মদ আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক- সাত্তার সিকদার, শরফু সিকদার, সাংগঠনিক সম্পাদক-আ.ন.ম. আব্দুল্লাহ বাবলু, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক-কাইছার হামিদ, প্রচার সম্পাদক-এম.এ.এইচ রাব্বী, প্রকাশনা সম্পাদক-জমির উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক-এডভোকেট সিহাব উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক-দিদারুল ইসলাম, কার্যকরী পরিষদ সদস্য-ইঞ্জি. তৌহিদুল ইসলাম, মোঃ সোহাগ মিয়া, মোঃ হেলাল উদ্দীন জাহাঙ্গীর আলম তালুকদার, নাছির উদ্দীন বাচ্চু, ফাহাদ ইবনে হাশেম, অলি আহমদ ইয়াছিন, কবি সাইফুন্নেছা ঝুমুর প্রমুখ।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied