কাশিয়ানীতে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেট কারের ধাক্কায় রাজু শেখ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রাজু শেখ ফরিদপুরের উজান মল্লিকপুর গ্রামের মোসলেম শেখের ছেলে।
শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়া নামক এলাকায় প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজু শেখ মোটরসাইকেলে করে গোপালগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে কাশিয়ানী উপজেলার তিলছড়া নামক স্থানে এক পথচারীকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লাগে। পরে রাজু শেখ মারাত্মক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান।
তিনি আরো জানান, নিহত রাজু শেখের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied