ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

১৭ ডিগ্রিতে নেমেছে পঞ্চগড়ের তাপমাত্রা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২২-১০-২০২২ দুপুর ১১:৫

এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে। শনিবার (২২ অক্টোরব) সকাল ৬টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার ছিল ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলিয়াস।

কয়েক দিন ধরেই জেলায় তাপমাত্রা কমতে থাকায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সন্ধ্যা হলেই ঠাণ্ডা অনুভূত হওয়ায় অনেকেই শীতের কাপড় পরে বের হচ্ছেন। রাতে শীত বাড়ায় লেপ-কম্বল বের করে ব্যবহার করতে শুরু করেছেন অনেকে। ভোরে কুয়াশা না থাকলেও বেশ শীত অনুভূত হচ্ছে। 

স্থানীয়রা জানান, হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের অন্যান্য স্থানের চেয়ে পঞ্চগড়ে আগেভাগেই শীতের আগমন ঘটে। নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি মাসে থাকে প্রচণ্ড ঠান্ডা। 

পর্যটক সেবা প্রতিষ্ঠান, আবাসিক হোটেল ও রেস্তোরাঁর মালিকরা জানায়, শীত পড়তে শুরু করেছে। শীত মানেই এ অঞ্চলে পর্যটনের সময়। প্রচুর পর্যটকের সমাগম ঘটে থাকে এ সময়ে। কয়েক দিন ধরেই আবাসিকে প্রচুর পর্যটক থাকছে। অনেকেই আসার জন্য হোটেল বুকিং দিচ্ছেন। 

আবহাওয়া অধিদপ্তরের তেঁতুলিয়া কার্যারয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, শীত পড়তে শুরু করেছে। আজ শনিবার ভোর ৬ টায় তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল শুক্রবার (২১ অক্টোবর) রেকর্ড করা হয়েছিল ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ২০ অক্টোবর ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ১৯ অক্টোবর ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, ১৮ অক্টোবর ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ১৭ অক্টোবর ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, ১৬ অক্টোবর ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও ১৫ অক্টোবর ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

জামান / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ