ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনায় অসহায় মানুষের মাঝে সেনাবাহিনীর খাদ্য সহায়তা প্রদান


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৭-২০২১ দুপুর ২:৩৭

চলমান বিধিনিষেধে নিজেদের রেশন থেকে পাবনায় অসহায়, হতদরিদ্র ও কর্মহীন নারী-পুরুষের মোঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১০ জুলাই) দুপুর ১২টায় পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর বড় ব্রিজের পাশে বগুড়া সেনানিবাসের আর্টিলারি বিগ্রেডের অধীনস্থ ১০ মিডিয়াম রেজিমেন্ট এ ত্রাণ বিতরণ করে।

খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে ছিল- ৩ কেজি চাল, ২ কেজি আটা, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম তেল ও দুটি করে সাবান। বিধিনিষেধ চলাকালীন এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশি হয়েছেন দুস্থ, হতদরিদ্র, অসহায় ও কর্মহীন নারী-পুরুষ।

ত্রাণ বিতরণ শেষে ক্যাপ্টেন সামিউল বলেন, লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশক্রমে হতদরিদ্রদের কথা বিবেচনা করে আমাদের নিজেদের রেশন বাঁচিয়ে অসহায়-দুস্থদের চিহ্নিত করে তাদের পাশে দাঁড়ানো হচ্ছে। ইতোমধ্যে পাবনার বিভিন্ন উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়