তাড়াশে তালের বীজ বপন
সিরাজগঞ্জের তাড়াশে তালের বীজ বপন করা হৌয়েছ। মনিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার তাড়াশ পৌরসভার পশ্চিম ওয়াবদাবাধ হতে সগুনা ইউনিয়নের কুন্দইল পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তার দুই পাশে ১০ ফুট পরপর ৫ হাজার তালের বীজ বপন করা হয়। মাধাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী মো. আব্দুর রহমানের ১০০ বছর বয়স হওয়ায় শত বছর উদযাপন উপলক্ষে এ বীজ বপন করেন তিনি।
তালের বীজ বপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সগুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহেল বাকি, মাকড়শোন জহির উদ্দিন বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবু সাইদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।
বহুদিন পূর্বে তিনি তাড়াশ হতে ভূঁয়াগাতী সড়কে তালের বীজ বপন করেছিলেন, যা তাল সড়ক নামে পরিচিত। তাল বীজ বপনকারী এই মানুষটির প্রতিভা বিভিন্ন পত্র-পত্রিকায় ও চ্যানেলে প্রচার হয়েছে। আবারো তিনি এই তাল গাছের বীজ বপন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন।
জামান / জামান
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগ
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে চাঁদা দাবির পর মারধর, হত্যাসহ মিথ্যা মামলায় ফাঁসানোর আশঙ্কায় ইউপি সদস্যে
গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
ধনু নদে অবৈধ মাছের ঘের উচ্ছেদে প্রশাসনের অভিযান শুরু
নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই