ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন চলছে


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২২-১০-২০২২ দুপুর ২:২৮

বিগত সংসদ নির্বাচনে সরকারি দলের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ঘোষিত সকাল-সন্ধ্যা গণঅনশন কমলগঞ্জে পালন করছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ শাখা। আজ শনিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুরু হওয়া এ গণঅনশন চলবে সন্ধ্যা পর্যন্ত।

অনশন কর্মসূচিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিডিসন সুচিয়াং, সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, কমলগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার দাশ, সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথ সহ কমলগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন।

গণঅনশনে অংশগ্রহণকারী বক্তরা বলেন, সরকার তাদের যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। নির্বাচনের পর আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি। আগামী নির্বাচনের আগে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান। 

২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে– সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা। কিন্তু বর্তমান সরকার এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি বলে জানান ঐক্য পরিষদের নেতারা।

জামান / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান