ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

জাতীয় নিরাপদ সড়ক দিবসে লোহাগাড়ায় র‍্যালি ও সমাবেশ


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২২-১০-২০২২ দুপুর ৪:১৩

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে বাড়ি ফিরি’ স্লোগানে চট্টগ্রামের লোহাগাড়ায় নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার আমিরাবাদ মোটর স্টেশনের চৌধুরী প্লাজার মাঠ থেকে একটি র‍্যালি শুরু হয়ে উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

নিরাপদ সড়ক চাই লোহাগাড়া শাখার সভাপতি মুজাহিদ হোসাইন সাগরের নেতৃত্বে আয়োজিত র‌্যালিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালি শেষে সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহিম কবির।

এ সময় আধুনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক,দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, সংগঠক ও সাংবাদিক কাইছার হামিদ, সংগঠনের যুগ্ম-সম্পাদক সাত্তার সিকদারসহ 
আরও অনেকে বক্তব্য রাখেন।

এসময় লোহাগাড়া বণিক সমিতির সভাপতি মহিউদ্দিন বাচ্চু, সংগঠনের সংগঠনের সহ-সভাপতি ডা: ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আ.ন.ম. আবদুল্লাহ বাবলু, সাংস্কৃতিক সম্পাদক দিদারুল ইসলাম, কার্যকরি পরিষদ সদস্য সোহাগ মিয়া, ইন্জিনিয়ার তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম তালুকদার, নাজিম উদ্দীন নিয়াজ, ব্যাংকার নজরুল ইসলাম, জয়নাল আবেদীন, কবি সোলাইমান, এম.এ লতিফ, ফাহাদ ইবনে হাশেম, ভিক্ষু উপায়ন বড়ুয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী  বুলবুল আক্তার, নারী সংগঠক কবি সাইফুন্নেছা ঝুমুর, তরুণ সংগঠক আরিয়ান মামুনসহ সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বেপরোয়াভাবে গাড়ী চালানোর কারণে দেশের সড়ক মহাসড়ক গুলোতে প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে। এই সড়কে  দুর্ঘটনায় আমাদেরই আপনজনকে হারাতে হচ্ছে। একটি সড়ক দুর্ঘটনা একটি পরিবারের সারাজীবনের কান্না হয়ে দাঁড়াচ্ছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে অদক্ষ, অপ্রাপ্ত বয়স্ক চালক, সহযোগীদের দিয়ে গাড়ি চালানো বন্ধ করতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।

জামান / জামান

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত