ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়া চ্যানেল থেকে ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২২-১০-২০২২ দুপুর ৪:৫২

শনিবার (২২ অক্টোবর) কুতুবদিয়া চ্যানেল ও তার আশপাশের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার মাছ ধরার নিষিদ্ধ জাল জব্দ করে নষ্ট করেছে মৎস্য দফতর।  

কুতুবদিয়া ও পেকুয়া মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুতুবদিয়া চ্যানেল ও কুতুবদিয়ার পশ্চিম বড়ঘোপ, দক্ষিণ ও উত্তর কৈয়ারবিল, দক্ষিণ ধুরুংসহ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ ও নিষিদ্ধ জাল, বেহুন্দি জাল, মশারি জালসহ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে জালগুলো কুতুবদিয়া বাতিঘর এলাকায় পোড়ানো হয়।

অভিযান পরিচালনা করেন- কুতুবদিয়া মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার নাজমুস সাকিব,পেকুয়া মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার সাব্বির আহমেদ, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার তৌহিদুল ইসলাম এবং কোস্ট গার্ডের সদস্যরা।

এ সময় ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সৌরভ চন্দ্র বর্মণ  ও (লিফ) মহিউদ্দিন কুতুবী উপস্থিত ছিলেন। 

প্রীতি / জামান

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা