ঠাকুরগাঁওয়ে চাকরির নিয়োগ পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের ঘটনায় মামলা, গ্রেফতার ৪
ঠাকুরগাঁওয়ে চাকুরি নিয়োগ পরীক্ষা কেন্দ্রে নকল প্রস্তুত, সরবরাহ ও গোলযোগ সৃষ্টির অপরাধে মামলা দায়ের করা হয়েছে।শুক্রবার ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয কেন্দ্রে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী নিয়োগের পরীক্ষায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার এসএম রফিকুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ৫০৭ জনকে অজ্ঞাত করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ওই কেন্দ্রে সমাজসেবা অধিদফতরের সমাজকর্মী নিয়োগের পরীক্ষা চলাকালীন একজন প্রার্থীর নিকট বিদ্যালয়ের পিয়ন নকল সরবরাহ করেন। এ সময় অপর পরীক্ষার্থীগণ চিল্লহাল্লা শুরু করেন। পরক্ষনে উক্ত নকলটি নিয়ে ছিড়ে ফেলা হয়। পরে সমাজসেবা অধিদফতরের কর্মকর্তাগণ এটি পূর্ব পরিকল্পিত ও এ কাজের সাথে বিদ্যালয়ের শিক্ষক ও পিয়নরা জড়িত জানার পর তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষপকে জানান। ওই কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহারিয়া নজির এ ঘটনায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহমেদ জিব্রীল, পিয়ন জহিরুল, ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির ইকবাল এবং পরীক্ষার্থী সফিকুলকে আটক করার নির্দেশ দিলে সদর থানা পুলিশ উল্লেখিত ৪ জনকে আটক করে নিয়ে যায়।
এ ঘটনায় অন্যান্য আসামীরা হলেন, মো: শফিকুল ইসলাম (২৭), মো: জহরুল ইসলাম-পিয়ন (৩৬), এটিএম কবির ইকবার (৪৪), আহম্মদ জিবরিল (৩৫), মো: হাউজে কাউছার, সালেহা খাতুন, তাপস দেবনাথ, দিপ্তি রায় সহ অজ্ঞাতনামা ৫/৭ জন।শনিবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ৪ জনকে কারাগারে প্রেরন করা হয়। অপর আসামীরা পলাতক রয়েছেন।
জামান / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ