ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

শরীয়তপুরে ব্রিজে লঞ্চের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২৩-১০-২০২২ দুপুর ১১:৩৩
শরীয়তপুরের গোসাইরহাটে ব্রিজের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা স্বর্ণদ্বীপ প্লাস লঞ্চের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে লঞ্চের ছাদে থাকা পানির ট্যাংক পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো দুজন। রোববার (২৩ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের সাইক্ষ্যা ব্রিজে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিম উদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল। এ সময় আহত হন হিরা, সাগর রাব্বি নামে দুজন।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্বর্ণদ্বীপ প্লাস নামে একটি লঞ্চ রাতে ঢাকা থেকে ডামুড্যার উদ্দেশ্যে ছেড়ে আসে। লঞ্চটি গোসাইরহাটে পৌঁছে সাইক্ষ্যা ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে লঞ্চে থাকা পানির ট্যাংক ফেটে নিচে যাত্রীদের ওপর পড়ে ঘটনাস্থলেই লঞ্চের তিন যাত্রী মারা যান এবং দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। এরমধ্যে একজনকে ঢাকা পাঠানো হয়েছে।
 
স্থানীয় হাকিম আলী মিয়া বলেন, ভোরে আমি নামাজ পড়তে উঠি। হঠাৎ জোরে ব্রিজের সঙ্গে কিছু একটা ধাক্কা লাগার শব্দ পাই। দৌড়ে গিয়ে দেখি ব্রিজের সঙ্গে লঞ্চের ধাক্কা লেগেছে। পরে লঞ্চ পাড়ে ভিড়লে উপরে উঠে দেখি পানির ট্যাংক নিচে পড়ে গেছে।
 
গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি লঞ্চে থাকা পানির ট্যাংক ফেটে নিচে পড়ে রয়েছে। আমরা টাংকের নিচে চাপা পড়া পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এরমধ্যে তিনজন মারা গেছেন। একজনকে ঢাকা পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া