সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল এবং রাঙামাটির ৬ সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলার প্রতিবাদে কাপ্তাইয়ে রোববার (২৩ অক্টোবর) বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই সড়কের বড়ইছড়ি সদরে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপজেলার সর্বস্তরের সংবাদকর্মী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, সচেতন নাগরিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি মো. আজগর খান, সাংবাদিক অর্ণব মল্লিক, সংগঠক আদনান সরোয়ারসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
এ সময় নালন্দা বিহারের অধ্যক্ষ ক্ষেমানন্দ ভান্তে, সংস্কৃতিকর্মী বসুদেব, জয়নাল আবেদীন, তৃষা, বৃষ্টি আক্তার, সামাউ মারমা, স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ইমতিয়াজ, সুমনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার পাশাপাশি রাঙামাটিতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এছাড়া সত্য সংবাদ প্রকাশে যেন সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা পান, সেজন্য সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied