ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ট্রলিচালকের গলাকাটা মরদেহ উদ্ধার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৩-১০-২০২২ বিকাল ৫:৩১
পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি আমবাগান থেকে বদরুল ইসলাম(৩৫) নামে এক ট্রলিচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হুমায়ুন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন পুলিশ।
 
রোববার সকালে উপজেলার চাপোর এলাকায় একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। নিহত বদরুল ইসলাম পীরগঞ্জ উপজেলার উত্তর মালঞ্চা কাটাবাড়ি এলাকার সফিজুল ইসলামের পুত্র। পেশায় তিনি ট্রাকচালক ছিলেন।
 
 এদিকে নিহতের পরিবারের দাবি স্থানীয় উপজেলার মল্লিকপুর মালিপাড়ার হুমায়ুন কবির নামের এক ব্যক্তি হত্যার হুমকি দিয়েছিলেন বদরুলকে।পুলিশ জানায়,শনিবার রাত ১১টা পর্যন্ত পরিবারের লোকজনের সাথে বদরুলের মোবাইলে যোগাযোগ ছিল। রাতে সে আর বাড়ি ফেরেনি। 
 
সকালে চাপোর চৌরাস্তার পাশে ওয়াযেদ মাস্টারের আমবাগানে তার লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।তবে তাকে খুন করে মরদেহ আমবাগানে ফেলে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে বলেও যানান পুলিশ। বিষয়টি নিয়ে চলছে তদন্ত। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও এডিশনাল এসপি রাজিয়া সুলতানা ও সিআইডি‘র একটি টিম ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত