ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

আর্দশিক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চুনতি সীরতুন্নবী (সা.) মাহফিল- এম.ইব্রাহিম


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১০-২০২২ রাত ৮:৩৯

শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫২তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) এর ১৬তম দিনের অনুষ্ঠান  রবিবারচট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

বাদ মাগরিব অধিবেশনে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত হয়ে  লোহাগাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম.ইব্রাহিম কবির  তার শুভেচ্ছা বক্তব্য বলেন শুধুমাত্র  রাসুল (সা:) প্রেমে উজ্জীবিত হয়ে শাহ্ সাহেব কেবলা এ মাহফিল শুরু করেন।  এ মাহফিল আর্দশিক সমাজ বির্নিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ মাহফিলে সহি নিয়তে যারাই অংশগ্রহণ করবে  প্রত্যেকে বরকতময়ী হবে।  সঠিকভাবে ইসলামকে জানার  জন্য ও রাসুল (সা:) এর  আর্দশ বাস্তবায়নে ঐতিহ্যবাহী এ মাহফিল  পুরো বিশ্বে অনন্য।

মাহফিলে  “ইসলামে নিকাহের গুরুত্ব ও শরয়ী বিধান, বর্তমানে প্রচলিত বিভিন্ন অনুষ্ঠানাদী ও যৌতুক প্রথার কুফল বর্ণনা” বিষয়ে আলোচনা করেন লোহাগাড়া রাজঘাটা হোছাইনিয়া আজিজুল উলুম মাদরাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা সৈয়্যদুল আলম আরমানি। বাদ এশার অধিবেশনে আলোচনা করেন সীতাকুণ্ড কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক ও “সূরা কাউসারের তাফসীর ও শিক্ষ” বিষয়ে আলোচনা করেন ঢাকা মারকাযু তাহরিকে খতমে নবুয়্যত কারামাতিয়া মাতলাউল উলুম মাদরাসার মুহাদ্দিস আলহাজ্ব হাফেজ মাওলানা আবদুর রহিম।

বক্তারা বলেন, বিবাহের সময় মেয়ের বাড়িতে শর্ত করে আপ্যায়ন গ্রহণ করা হারাম। ‘ছেলেপক্ষ যে অর্থ দেয় তা হলো মহর, মেয়েপক্ষ যা দেয় তা হলো যৌতুক।’ মেয়ের বাড়িতে শর্ত করে আপ্যায়ন গ্রহণ করাও হারাম যৌতুকের অন্তর্ভুক্ত। যৌতুক চাওয়া ভিক্ষাবৃত্তি অপেক্ষা নিন্দনীয় ও জঘন্য ঘৃণ্য অপরাধ। বিয়ের অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দেওয়া হলে আপনি তাতে অংশ নেবেন। যদি এ ধরনের অনুষ্ঠানে হারাম কিছু না থাকে তবে সেই দাওয়াত গ্রহণ করা সুন্নত। তাই আপনি দাওয়াতে যাওয়ার সময় নিয়ত করে নেবেন যে, আপনি একটি বরকতমণ্ডিত কাজে অংশগ্রহণ করছেন।

চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন , চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, মাহফিল মোতওয়াল্লী পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত,মোহাম্মদ মাহবুবুল হক,শাহজাদা মাওলানা ইমাম বায়হাকী (ইতামাম),শাহজাদা তৈয়বুল হক বেদার, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নুরুর আবছার চৌধুরী, শাহযাদা আনোয়ার উল্লাহ সুজাত, শাহযাদা আসমাউল্লাহ ইমরাত , যুবলীগ নেতা ইউছুপ কবির প্রমুখ।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি