ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ১১:২৪
আগামী ১২ নভেম্বরের বিএনপির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে রোববার (২৩ অক্টোবর) বিকেলে ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিপদুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কেএম জাফরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদলের নেতা মাহাবুবুল হাসান পিংকু, সাবেক জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ সহ ফরিদপুর জেলা যুবদলের স্থানীয় নেতাকর্মীরা ।  
 
অপরদিকে ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে ১২ নভেম্বরের বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে নগরকান্দার তালমা ইউনিয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে কেন্দ্রীয় ও জেলার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ , ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি মাশুকুর রহমান মাশুক,  সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন , সাবেক সাংসদ খন্দকার খন্দকার নাসিরুল ইসলাম সহ নগরকান্দা উপজেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
 
বক্তারা আগামী ১২ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশকে সুন্দর ও সুষ্ঠুভাবে পালন করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান । 

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত