ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ভেদরগঞ্জবাসীকে ঘূর্ণিঝড় মোকাবেলায় যেসব নির্দেশনা দিলেন ইউএনও


ভেদরগঞ্জ প্রতিনিধি  photo ভেদরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ১:১০
সারাদেশের ন্যায় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় 'সিত্রাং'-এর প্রভাব শুরু হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি হলেও শনিবার রাত থেকে শুরু হয় বাতাসের সাথে প্রবল বৃষ্টি, যা রোববার এই নিউজ লেখা পর্যন্ত চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে, সোমবার পর্যন্ত এই বৃষ্টি ও ঝড়ো বাতাস চলমান থাকবে।
 
এছাড়া প্রবল ঘূর্ণিঝড়ের ফলে পদ্মানদীসহ আশপাশের শাখা নদীগুলোতে, বিশেষ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে স্থানীয় জনসাধারণের পাশাপাশি বিপাকে পড়তে পারে গৃহ পালিত গবাদি পশুগুলো। এছাড়া ক্ষতিগ্রস্ত হতে পারে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা।
 
এরই পরিপ্রেক্ষিতে শরীয়তপুর জেলা প্রশাসনের পক্ষে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আবদুল্লাহ আল মামুন স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে কিছু নির্দেশনা প্রদান করেন। তিনি উপজেলা প্রশাসন ভেদরগঞ্জ শরীয়তপুর " নামক একটি ফেসবুক প্রোফাইল থেকে পোস্টের মাধ্যমে শনিবার ও রবিবার এই সতর্কীকরণ নির্দেশনাগুলো প্রদান করেন।
 
উপজেলার ১৩টি আশ্রয় কেন্দ্রের তথ্য ও ফোন নাম্বার দেওয়া হয়।তাছাড়াও আবহাওয়া সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তিতে বলেন ঘুর্নিঝড় সিত্রাং আজ সকাল ৬ টায় মোংলা সমুদ্র বন্দর হতে ৫২৫ কিলো এবং পায়রা বন্দর হতে ৪৯৫ কিলো দূরে অবস্থান করছিল। আজ রাতে বা আগামীকাল ভোরে বরিশাল, চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। শরীয়তপুর জেলার ক্ষেত্রে ৭ নাম্বার বিপদ সংকেত মেনে চলতে বলা হয়েছে। ভেদরগঞ্জ উপজেলার নদীর চরে ও নদী তীরবর্তী সকল জনসাধারণ কে বিপদ সংকেত মেনে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করা হলো। ঘুর্নিঝড় সিত্রাং এর কারণে কোন জরুরী সাহায্য প্রয়োজন হলে যোগাযোগ করুন।
ইউএনও - ০১৯৬১১৩৩৫২৭ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা - ০১৭২১৬০৫৩৭৭, ফায়ার সার্ভিস - ০১৭৮৬৩০১২১৩। যে কোনো বিষয়ে সাহায্য প্রয়োজন হলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে অথবা ইউএনও ভেদরগঞ্জকে কল করুন (০১৯৬১১৩৩৫২৭)।
 
ভেদরগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের নদীর পার্শ্ববর্তী এলাকায় ও তীরে বসবাসকারীদের ঝড়-বৃষ্টি শুরু হলে যদি আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে কাছের আশ্রয়কেন্দ্র বা স্কুলে আশ্রয় গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
 
১) মোবাইল ফোনে ফুল চার্জ দিয়ে রাখুন।
 
২) আশ্রয় কেন্দ্রে সাহায্যের প্রয়োজন হলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা মেম্বারকে ফোন দিন।
 
৩) অথবা ৩৩৩-এ কল দিয়ে যোগাযোগ করতে পারেন।
 
৪) নদীর পানি বৃদ্ধি পেলে গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।
 
৫) মোমবাতি, গ্যাস লাইট, খাবার স্যালাইন ও শুকনা খাবার সঙ্গে রাখুন।
 
৬) নদীতে অবস্থানরত মাছধরার ট্রলারসমূহকে নদীতে অবস্থান না করার জন্য অনুরোধ করা হলো।
 
৭) বয়স্ক ব্যক্তি, গর্ভবতী মহিলা এবং শিশুদের প্রতি বিশেষ নজর রাখুন।
 
প্রত্যেকেই তাদের পরিবার এবং এলাকার অন্যান্য ব্যক্তিদের সচেতন করুন। জরুরি যে কোনো পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার অনুরোধ করছি। টেলিভিশন এবং সংবাদমাধ্যমে চোখ রাখুন,নির্দেশনা শুনুন।রাস্তা ঘাট বা বিদ্যুতের লাইনে গাছপালা উপড়ে পরলে স্থানীয় মেম্বার বা গ্রাম পুলিশের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করুন।

এমএসএম / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক