ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে মাটি ও সার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ১:১৫
গোপালগঞ্জের কাশিয়ানীতে মৃত্তিকা নমুনা সংগ্রহ, সুষম সার ব্যবহার ও ভেজাল সার শনাক্তকরণ বিষয়ক এক দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ অক্টোবর) সকালে গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের (এসআরডিআই-অংগ) অর্থায়নে উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে গোপালগঞ্জ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
 
প্রশিক্ষণে ৬০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন। এ সময় তাদের মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার শনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়।
 
অনুষ্ঠানে গোপালগঞ্জ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এসএম আশিক ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন (এসআরডিআই-অংগ) প্রকল্পের পরিচালক অমরেন্দ্রনাথ বিশ্বাস উপস্থিত ছিলেন।
 
প্রশিক্ষণ শেষে ফসলি জমিতে মাটি পরীক্ষার নমুনা সংগ্রহের কৌশল বিষয়ে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শেখানো হয়।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ