ফরিদপুরে ভুয়া পুলিশ পরিচয়ে তরুণীকে অপহরণের পর ধর্ষণ
ফরিদপুরের মধুখালী উপজেলায় ১৫ বছরের এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে এ ঘটনায় ভুয়া পুলিশ পরিচয়দানকারী আলী হোসেন ওরফে রাকিব শেখ (২৭) নামে ওই যুবককে গ্রেফতার করে মধুখালী থানা পুলিশ। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ভুয়া পুলিশ পরিচয়দানকারী ওই যুবক মধুখালী উপজেলার দক্ষিণ নওপাড়া এলাকার মো. ছলিমুদ্দিন ওরফে পাখি নামে এক ব্যক্তির ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার বাগাট বাজার এলাকা থেকে রাকিব শেখ নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর জানান, রাকিব শেখ পুলিশের ভু একটি আইডি কার্ড তৈরি করে তা দেখিয়ে এক তরুণীকে অপরহরণ করে। পরে মধুখালীর একটি ভাড়া বাড়িতে রেখে ইচ্ছার বিরুদ্ধে ধারাবাহিকভাবে ধর্ষণ করে ওই তরুণীকে। পরে মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগী ওই তরুণীর পরিবার। পরে রাকিব শেখকে গ্রেফতার করা হয়।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied