হাটহাজারীতে চাচার হাতো ভাতিজা গুলিবিদ্ধ
চট্টগ্রামের হাটহাজারীর দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুহাম্মদ হাবিবুর রহমানের বিরুদ্ধে ভাতিজাকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৩ অক্টোবর রাত ৮টার দিকে ইউনিয়নের মধ্যম মাদার্শা বকুলতলা এলাকায় রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম মুহাম্মদ জসিম উদ্দিন (৫০)। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে ছোট শিশুদের ঝগড়া নিয়ে মুহাম্মদ হাবিবুর রহমান তার ভাতিজা আরব আমিরাত ফেরত প্রবাসী মুহাম্মদ জসিম উদ্দিনকে লাইসেন্সকৃত বন্ধুক দিয়ে গুলি করেন। চোয়ালে গুলি লেগে গুরুতর আহত হন জসিম। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল), হাটহাজারী থানার ওসি নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর আবার চেয়ারম্যান হাবিবুর রহমান দুই থেকে তিনটি অস্ত্র দিয়ে একের পর এক গুলি ছুড়তে থাকেন বাড়ির দোতলা থেকে। এ সময় স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে হয়ে পড়েন।
তবে অস্ত্রটি লাইসেন্সকৃত কিনা তা পুলিশ নিশ্চিত হতে পারিনি। কারণ হাবিবুর রহমান বাড়ির ভেতর থেকে থেমে থেমে গুলি ছোড়ার কারণে পুলিশ কৌশলে তাকে আটক করে এবং গুলিবিদ্ধ ভাতিজা জসিমের ভাই মো. শাহেদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ মুঠোফোনে প্রতিবেদককে জানিয়েছেন।
এমএসএম / জামান
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি