ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

জামাই-শাশুড়ির প্রতারণা : ঝিনাইদহ আদালতে মামালা, গ্রেফতারি পরোয়ানা


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ৪:৪

সেনাবাহিনীর সিভিল পদে চাকরি দেয়ার নামে জামাই এবং তার শাশুড়ির প্রতারণাচক্র হাতিয়ে নিয়েছে বহু মানুষের টাকা। আর সেই টাকা মাসিক সুদের বিনিময়ে খাটিয়ে এলাকার মানুষকে জিম্মি করে তাদের সর্বস্বান্ত করে চলেছে ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার দরবেশ কসাইয়ের দ্বিতীয় স্ত্রী নবিরন খাতুন এবং তার জামাই চুন্নু আলী খোন্দকার। নিজেকে সেনাবাহিনীর একজন কর্মকর্তা দাবিদার চুন্নু আলীর বাবার নাম খোন্দকার আফসার আলী। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার রায়নগর গতমপুর গ্রামের বাসিন্দা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। 

ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী শৈলকুপা আদালতে দায়েরকৃত মামলায় (মামলা নম্বর- শৈল/সি.আর/২৯৮/২২, তারিখঃ ০২/১১/২০২২) বলা হয়েছে, নিকটাত্মীয় হওয়ার সুবাদে নবিরন খাতুন ও তার জামাই চুন্নু আলী খোন্দকার উপজেলার বরিয়া গ্রামের আনোয়ার হোসেনের কাছে প্রস্তাব করেন- তাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলেকে সেনাবাহিনীর সিভিল পদে চাকরি দেবেন। এজন্য দুই লাখ টাকা তাদের কর্মকর্তাকে অগ্রিম দিতে হবে। চুন্নু আলী নিজেকে পাংশার একজন পদস্থ পুলিশ কর্মকর্তার আপন সহোদর বলেও দাবি করে আনোয়ার হোসেনকে প্রলুব্ধ করে অবশেষে তা এক লাখ টাকায় রফা করে।

তিনি একজন কথিত সেনা কর্মকর্তার মোবইল ফোন নম্বরও দেন এবং তার সাথে আনোয়ার হোসেনের চাকরিপ্রার্থী ছেলেকে কথা বলিয়ে বিশ্বাস অর্জণ করেন। কথামতো গত ২০ মার্চ চুন্নু আলীর দেয়া ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ১৬৩১৫১০১০৫৯১২ হিসাব নম্বরে ৫০ হাজার টাকা এবং ২২ মার্চ ৩৫ হাজার জমা দেয়া হয়। একই দিন নবিরন খাতুন আনোয়ার হোসেনের বাড়িতে এসে মৌখিক চুক্তির বাদবাকি ১৫ হাজার টাকা নগদে বুঝে নেন। বেশ কয়েক মাসেও ছেলের চাকরি না হওয়ায় আনোয়ার হোসেন নবিরন খাতুনকে খবর দিলে তারা বাড়িতে  এসে উপস্থিত লোকদের সামনে টাকা ফেরত দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। ফলে উপায়ান্তর না পেয়ে আনোয়ার হোসেন আদালতে মামলা করতে বাধ্য হন। 

স্থানীয়রা জানান,  নবিরন খাতুন ও তার কথিত ঘরজামাই চুন্নু আলী খোন্দকারের পাল্লায় পড়ে এলাকার বহু বেকার যুবক সব খুইয়ে পথে বসেছে। এ নিয়ে বহুবার গ্রামে সালিস-দরবারেও চুন্নু আলী খোন্দকারের প্রতারণার বিষয়টি সমাধান হয়নি। 

দরবেশ কসাইয়ের দ্বিতীয় স্ত্রী নবিরন খাতুন ও তার জামাই চুন্নু আলীর বিষয়ে জানতে চাইলে দরবেশ আলীর প্রথমপক্ষের ছেলে সাবেক পৌর কমিশনার আব্দুল হান্নান জানান, তার বাবার দ্বিতীয় স্ত্রী নবিরন খাতুনের জামাই চুন্নু আলী তার নিজের এলাকা থেকে বিতাড়িত হয়ে শৈলকুপায় পরিবার-পরিজন নিয়ে এসে শাশুড়ির সহায়তায় নিরীহ মানুষের সর্বনাশ করেই চলেছে। তারা বিষয়টি নিয়ে বেশ বিব্রত।

আদালত সূত্রে জানা যায়, ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী শৈলকুপা আদালতে দায়েরকৃত মামলায় মূল প্রতারক চুন্নু গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

এমএসএম / জামান

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক