ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় তৎপর ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন


ভেদরগঞ্জ প্রতিনিধি  photo ভেদরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ৪:৫৬
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে আজ সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে উপজেলায় বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে বাতাসের গতিবেগ। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সকল ঘাটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেন। এছাড়া তিনি ভেদরগঞ্জ উপজেলার নদীর পাড় এলাকা পরিদর্শন করেন। কার্তিকপুর ব্রিজের নিচে বসবাসকারী বেদে সম্প্রদায়ের লোকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেন। ইউনিয়ন ভিত্তিক মনিটরিং করার জন্য অফিসার নিয়োগ করেন এই ঘূর্ণিঝড় মোকাবিলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা রয়েছে। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন বলেন, উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সিত্রাং মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে যারা আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রাথমিক চিকিৎসাসেবা দেয়ার জন্য কাজ চলছে। ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত। 
 
তিনি আরো বলেন, ইউপি চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।উপজেলার ১৩টি আশ্রয় কেন্দ্রের তথ্য ও ফোন নাম্বার দেওয়া হয়েছে। আজ রাতে বা আগামীকাল ভোরে বরিশাল, চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। শরীয়তপুর জেলার ক্ষেত্রে ৭ নাম্বার বিপদ সংকেত মেনে চলতে বলা হয়েছে। ভেদরগঞ্জ উপজেলার নদীর চরে ও নদী তীরবর্তী সকল জনসাধারণ কে বিপদ সংকেত মেনে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করা হলো। ঘুর্নিঝড় সিত্রাং এর কারণে কোন জরুরী সাহায্য প্রয়োজন হলে যোগাযোগ করুন।
 
ইউএনও - ০১৯৬১১৩৩৫২৭ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা - ০১৭২১৬০৫৩৭৭, ফায়ার সার্ভিস - ০১৭৮৬৩০১২১৩। যে কোনো বিষয়ে সাহায্য প্রয়োজন হলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে অথবা ইউএনও ভেদরগঞ্জকে কল করুন (০১৯৬১১৩৩৫২৭)।

এমএসএম / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক