মধুখালীতে হত্যা, ভাংচুর, লুটপাটপরবর্তী প্রশাসনের শান্তি সভা
ফরিদপুরের মধুখালীতে হত্যার প্রতিবাদের ঘরবাড়ী ভাংচুর ও লুটপাট বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় মধুখালী প্রশাসনের উদ্যোগে শান্তি সভা অনুষ্ঠিত হয়েছে ।
৪ জুন উপজেলার কামালদিয়া ইউনিয়নের মাকড়াইল গ্রামে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হিরু মিয়ার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়। তারই জের ধরে প্রতিপক্ষের প্রায় ৪০টি ঘরবাড়ী ভাংচার ও লুটপাট করা হয়েছে এমনটাই ভুক্তভুগিদের দাবী।প্রতিপক্ষের লোক জন বাড়ী ছাড়া হওয়ায় এবং প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করায় থমথমে ভাব বিরাজ করছে।উভায় পক্ষ গ্রামে সহবাস্থানের লক্ষ্যে, উত্তেজনা কর এলাকা শান্তি প্রতিষ্ঠা করনে, ৯ জুলাই শুক্রবার বেলা সাড়ে ১১ টায় মাকড়াইল গ্রামের জাহাঙ্গীর হত্যার বাদী নিহতের পিতা মোঃ হারুন অর রশিদ হিরু মিয়ার বাড়ীতে প্রশাসনের উদ্যোগে শান্তি সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের সঞ্চালনায় গ্রামবাসীর উভয় পক্ষকে সহবাস্থানের আহবান রেখে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল সুমন কর, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) রথিন্দ্রনাথ তরফদার ,কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুল বাশার, ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, কামালদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ আঃ জলিল,এবং নিহত জাহাঙ্গীরের পিতার এবং হত্যা মামলার বাদী মোঃ হারুন অর রশিদ হিরু মিয়া ।
এ সময় বক্তাগণ এলাকায় শান্তি প্রতিষ্ঠায় লক্ষ্যে সবাইকে শান্ত থাকা এবং আইন নিজ হাতে তুলে না নেওয়ার জন্য আহবান রাখেন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত