পাথরঘাটায় দুর্যোগ কেটে গেলেও কাটেনি বিদ্যুতের দুর্ভোগ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েছে বরগুনার পাথরঘাটা উপজেলাবাসী। সোমবার (২৪ অক্টোবর) রাত ২টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (মঙ্গলবার দুপুর ১টা) বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে গোটা পাথরঘাটা উপজেলায়। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রোববার থেকেই মুষলধারে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ভান্ডারিয়া গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুতের পাথরঘাটা জোনাল অফিসের ডিজিএম আ. ছালাম।
রোববার রাত ২টা থেকেই বিদ্যুৎ সংযোগ না থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে কর্মজীবীসহ সকল পেশার জনসাধারনের জীবনযাত্রা। এমনিতেই ঝড়ের কারণে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক নয়। তার ওপর আবার বিদ্যুৎ নেই। দুর্যোগপূর্ণ আবহাওয়ার তথ্য সরবরাহের ক্ষেত্রেও গণমাধ্যমকর্মীদের বেগ পেতে হচ্ছে। সিত্রাংয়ের তথ্য সংগ্রহ এবং প্রচার করতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এদিকে, ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ উপকূলের বরিশাল বিভাগের বরগুনা ও পটুয়াখালী জেলার ওপর আঘাত হানার সম্ভাবনা থাকায় আতঙ্কিত ছিল জেলার প্রত্যেকটি লোক। সোমবার সন্ধ্যা নাগাদ সিত্রাংয়ের অগ্রভাগ আঘাত হানে এবং তার পূর্ণ শক্তি নিয়ে মধ্যরাতে আঘাত হানার খবর আবহাওয়া অফিস থেকে ছড়িয়ে পড়লে প্রচুর আতঙ্কে ছিল সকল পেশার লোকজন। অবশেষে ভোর রাতের দিকে দুর্বল হয়ে ভোলার উপকূল অতিক্রম করে। এতে স্বস্তি পায় বরগুনা ও পটুয়াখালী জেলার জনসাধারণ।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপজেলার কিছু কিছু এলাকায় গাছ পড়ে রাস্তা আটকে যায়অ পাথরঘাটা পৌরসভা ও বলেশ্বরের পার্শ্ববর্তী এলাকার কিছু কিছু জায়গায় আমবস্যার কারণে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে লোকজন পানিবন্দি হজয়ে পড়ার খবর শোনা গেছে। এছাড়াও বাতাসের কারণে বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। তবে বড় ধরনের তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর শোনা যায়নি।
বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য মঙ্গলবার সকাল থেকেই মাঠে কাজ করছেন পল্লী বিদ্যুতের কর্মীরা।
জানতে চাইলে পল্লী বিদ্যুৎকর্মী মো. আল কলিম দুলাল বলেন, রোববার থেকেই ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মুষলধারে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ভান্ডারিয়া গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। লাইন চালুর চেষ্টা চলছে। ৩৩ কেভি লাইন চালু হলে পাথরঘাটা উপজেলার বাজারগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। তবে গ্রামের বিভিন্ন জায়গায় গাছ পড়ে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা কাজ করছি। অতিদ্রুত গ্রাম এলাকায়ও সংযোগ স্বাভাবিক হবে বলে আশা করছি।
এমএসএম / জামান
গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা
শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে
Link Copied