সিত্রাং এর প্রভাব
ফরিদপুরে গাছ উপড়ে বন্ধ থাকা মহাসড়কে যান চলাচল শুরু
ফরিদপুরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গাছ পড়ে দুটি মহাসড়কে যান চলাচল ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফের যান চলাচল স্বাভাবিক হয়েছে। মহাসড়ক দুটির ৮০ কিলোমিটার অংশে অন্তত ২৪-২৫টি স্থানে গাছ পড়ে সড়ক দুটির যান চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হয়। তবে স্থানীয় জনগণ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৯ ঘণ্টা পর ফের সড়ক দুটি স্বাভাবিক পর্যায়ে রাখা সম্ভব হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম যান চলাচল শুরুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বৃষ্টি এবং ঝড়ের গতি বৃদ্ধির ফলে রাত সাড়ে ৮টার পর ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়ক এবং ভাঙ্গা থেকে গোপালগঞ্জ পর্যন্ত ঢাকা–খুলনা মহাসড়কের অন্তত ৮০ কিলোমিটার পথে গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটে। এতে ফরিদপুর থেকে গোপালগঞ্জের পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের তালমা পুকুরিয়া এবং ভাঙ্গা থেকে গোপালগঞ্জ পর্যন্ত ঢাকা–খুলনা মহাসড়কের মাঝরা, মাঝিগাতী, রিসাতলা, জয় বাংলা, কাইলার মোড়, মনসুরাবাদসহ অন্তত ২৪-২৫টি জায়গায় গাছ উপড়ে পড়ে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম জানান, মহাসড়ক ২টিতে সোমবার রাত সাড়ে ৮টা থেকে গাছ পড়ার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঝড়-বৃষ্টি কমার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মহাসড়ক দুটির বিভিন্ন স্থান থেকে গাছ অপসারণের কাজ শুরু করে। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ এই সড়ক দুটির যান চলাচল স্বাভাবিক হয়। এখন কোথাও কোনো সমস্যা নেই বলে জানান তিনি।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied