দুমকিতে সিত্রাংয়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি
পটুয়াখালীর দুমকি উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় আংশিক ও শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। সিত্রাংয়ের প্রভাবে দুদিনে বিদ্যুৎবিহীন, বৃষ্টি ও দমকা বাতাসের কারণে এসব ঘরবাড়ির উপরে বেশিরভাগ রেইন্ট্রি, চাম্বল গাছ উপড়ে পড়ে ঘরগুলো ভেঙেচুরে গেছে।
শ্রীরামপুর ইউনিয়নের মোস্তাফিজুর রহমান খন্দকার ও খালেক খন্দকার, শহীদ প্যাদা, ইসমাইল হাওলাদার, আবু হানিফ মোল্লা, উত্তর মুরাদিয়ার কামাল হাওলাদার, বাবুল হাওলাদার, জাহাঙ্গীর মীরা, বাবুল মীরা, জামাল মীরা, আংগারিয়া বাহেরচরের জাকির হোসেনসহ পাংগাশিয়া ও লেবুখালী এলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মেহের মালিকা বলেন, আমন ধানের ৬ হাজার ৬৪০ হেক্টর জমির ধান সিত্রাংয়ের কবলে পড়লেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ০.৫ হেক্টর জমির। শাক-সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ২৫ হেক্টর জমির।
উপজেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. খাইরুল ইসলাম মোল্লাসহ উপজেলার কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার কারণে পুকুরে মাছ করা চাষিরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
উপজেলার পল্লী বিদ্যুৎ কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, অর্ধশতাধিক স্থানের বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে গিয়ে উপজেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। মাঠে বিদ্যুতের কাজে নিয়োজিত কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-ইমরান উপজেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমএসএম / জামান
নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ
উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
মোহনগঞ্জে হাতুড়ে দন্ত চিকিৎসকের কাছে মাড়ির মাংস কাটার পর কিশোরের মৃত্যু
এক ঘটনার জেরে অন্ধকারে নেত্রকোণার মুকিমপুর, পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্নের অভিযোগ পল্লী বিদ্যুতের
প্রাণনাশ ও সন্তান অপহরণের হুমকির অভিযোগ, আদালতে মামলা
হাজিরহাট নির্বাচন ঘিরে ‘গ্রিন সিগনাল’ গুঞ্জন, যা বললেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক পটিয়ার সাজ্জাদ হোসেন
নিষিদ্ধ যুবলীগনেতা মোজাম্মেল চৌধুরীর তৎপরতায় সক্রিয় পশ্চিম সাতকানিয়ার যুবলীগ
রক্ষণাবেক্ষণের অভাবে লুট হয়ে গেল ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত মিনি স্টেডিয়াম, দাঁড়িয়ে রয়েছে শুধু অবকাঠামো
চাঁপাইনবাবগঞ্জে দাখিল পরীক্ষায় ৪ মাদ্রাসার পাসের হার শূন্য
এসএসসিতে লাকসামে চমক দেখালেন নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়
পিডি গফুরের পদত্যাগের দাবিতে উত্তাল রাবিপ্রবি