ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে বিআরটিসি-ইমাদের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২৬-১০-২০২২ দুপুর ১১:৩৬
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিআরটিসি-ইমাদ পরিবহনের মুখোমুখি সংঘর্ষে মুরাদ (৪৫) নামে বাসচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ১৫ জন। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
মুকসুদপুর ফায়ার স্টেশন অফিসার সজীবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় মাঝিগাতীতে পৌঁছলে বিপরীত দিক থেকে যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে বিআরটিসি বাসের চালক মুরাদ (৪৫) ঘটনাস্থলে নিহত হন। এ সময় দুই বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।
 
তিনি আরো জানান, পরে খবর পেয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। মারাত্মক আহত ৮ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ